Modern Marketing: কেন Brand-রা টাকা দিয়ে Roast হতে চাচ্ছে?
একটু চিন্তা করে দেখেন। আমরা YouTube-এ একটা ৫ সেকেন্ডের ad দেখার ধৈর্য রাখি না। skip button-এর অপেক্ষায় মাউস ধরে বসে থাকি।
অথচ, আমরাই আবার ২ ঘণ্টার একটা roast show দেখছি, যেখানে sponsor brand-কে নিয়ে রীতিমতো হাসাহাসি করা হচ্ছে! আর brand-গুলো টাকা দিচ্ছে জাস্ট এই অপমানটা শোনার জন্য!
The Power Shift: Control এখন কার হাতে?
একসময় brand-দের হাতে full control ছিল। তারা polished video বানাতো, perfect script লিখতো, আর product-এর feature-heavy কথাবার্তা দিয়ে আমাদের অ্যাটেনশন কিনতো। কিন্তু এখন গেম পুরো ঘুরে গেছে। এখন power পুরোপুরি audience-এর হাতে।
বিশেষ করে Gen Z বা বর্তমান audience একদমই corporate brand monologue পছন্দ করে না। আপনার content যদি একটুও "promotional" বা fake ফিল হয়, তারা সেকেন্ডের মধ্যে scroll past করে চলে যায়। তারা brand-এর লেকচার শুনতে আসে না, তারা আসে moment এনজয় করতে।
Case Study: India’s Got Latent
Samay Raina-এর India’s Got Latent শো-টার কথাই ধরুন। যা একাধারে YouTube এবং Netflix-এ প্রিমিয়ার হয়ে রীতিমতো ঝড় তুলেছে।
কেন এই শো-টা এত পপুলার? কারণ শো-টা একদম raw, unpredictable আর internet culture-এর জন্য পারফেক্টলি অ্যালাইনড। এখানে startup founder-রা এসে roast হচ্ছেন। Brand-গুলো শো-এর ভেতরের জোকের একটা অংশ হয়ে যাচ্ছে। আর মানুষ সেটাকে কোনো ad হিসেবে দেখছে না, বরং pure entertainment হিসেবে share করছে।
Influencer Marketing vs Culture-Led Marketing
অনেকেই ভাবতে পারেন এটা হয়তো জাস্ট আরেকটা influencer marketing strategy। আসলে তা না। এটা হলো culture-led marketing! আপনি যখন একটা trend বা culture-এর অংশ হয়ে যান, তখন মানুষ আপনার brand-কে নিজেদের identity-এর অংশ মনে করে।
The Ultimate Framework for Modern Attention
আপনার brand-কে যদি এই যুগে টিকে থাকতে হয়, তবে কিছু পুরোনো নিয়ম ভাঙতে হবে:
মানুষ আপনার feature নিয়ে বদারড না। তারা relevance খোঁজে।
এমন কিছু করুন যেন মানুষ আপনাকে নিয়ে meme বানায়, বন্ধুদের সাথে আলোচনা করে।
পলিশড কর্পোরেট লুকের চেয়ে authentic আর raw অ্যাপ্রোচ এখন অনেক বেশি effective।
সত্যি বলতে এই যুগে marketing-এর সংজ্ঞাই পাল্টে গেছে। Marketing মানে এখন আর কোনো entertainment-এর মাঝখানে ঢুকে তাকে interrupt করা নয়।
Marketing-কেই এখন entertainment হতে হবে।