Claude Sonnet 5: Agentic AI

Claude Sonnet 5: The Era of 'Agentic' AI and What It Means for you.

Written by Fardin Rahman Khan Raafi

প্রতি সপ্তাহে ঘুম থেকে উঠলেই দেখি নতুন কোনো AI মডেল রিলিজ হয়েছে। আমরা একটু ট্রাই করে দেখি, দুই একটা প্রম্পট লিখি, তারপর আবার নিজেদের পুরনো workflow-তে ফেরত যাই।

কিন্তু এবারের Claude Sonnet 5 রিলিজটা একটু আলাদা। অ্যানাউন্সমেন্টে একটা ওয়ার্ড খুব হাইলাইট করা হয়েছে: "Most agentic Sonnet yet".

Claude Sonnet 5 আসলো ভালো কথা, তাতে আপনার কী? এই "Agentic" কথাটার আসল মিনিং কী?

Chat Assistant থেকে Autonomous Agent

আগে আমরা AI-কে বলতাম একটা ইমেইল ড্রাফট করে দিতে বা কোনো টপিক সামারাইজ করতে। কাজটা ওখানেই শেষ হয়ে যেত।

Agentic AI-এর মানে হলো, এই মডেল শুধু আপনার প্রম্পটের উত্তর দিয়ে বসে থাকবে না। আপনি তাকে একটা ব্রড টাস্ক দিলে সে নিজে থেকে প্ল্যান করবে। মাল্টিপল স্টেপস কমপ্লিট করবে এবং একটা পুরো workflow নিজে নিজেই এক্সিকিউট করতে পারবে।

In simple words, it’s not just a chat assistant anymore, it’s an autonomous agent.

B2B Growth এবং Marketing-এ এর ইমপ্যাক্ট

যারা B2B marketing, lead generation বা CRM data নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল সুযোগ। চলুন দেখি প্র্যাকটিক্যালি আমরা এটা দিয়ে কী করতে পারি:

১. B2B Automation & CRM Data Hygiene

lead generation-এর সবচেয়ে বড় পেইনপয়েন্ট হলো অগোছালো ডাটা। Apollo.io বা Salesforce থেকে এক্সপোর্ট করা হাজার হাজার raw data ম্যানুয়ালি ক্লিন করা অনেক সময়ের ব্যাপার। এখন Claude Sonnet 5-কে ইনস্ট্রাকশন দিলে সে অনেক বেশি accuracy-এর সাথে এই ডাটা clean, filter আর enrich করতে পারবে। সে নিজে থেকে আপনার Ideal Customer Profile (ICP) অনুযায়ী ডাটা সর্ট করে দেবে।

২. Complex AI Chatbots তৈরি করা

হেভি কোডিং নলেজ ছাড়াই এখন আপনি আপনার ক্লায়েন্ট বা ওয়েবসাইটের জন্য অনেক অ্যাডভান্সড AI chatbot বানাতে পারবেন। আগে লম্বা কনটেক্সট দিলে মডেলগুলো খেই হারিয়ে ফেলতো। কিন্তু Sonnet 5-এর reasoning capacity অনেক বেটার হওয়ায়, customer support বা lead qualification-এর জন্য এটি পারফেক্টলি কাজ করবে।

৩. Deep Market Research & Competitor Analysis

ম্যানুয়াল competitor analysis-এর দিন প্রায় শেষ। আপনি একে একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক দিয়ে দিলে সে নিজে থেকেই মাল্টিপল সোর্স ঘেঁটে আপনাকে একটা রেডিমেড actionable report বানিয়ে দেবে। মার্কেটে কার কী প্রাইসিং চলছে বা কাদের কী ফিচার গ্যাপ আছে, সেটা সে নিজেই খুঁজে বের করে স্ট্রাকচারড ফরম্যাটে প্রেজেন্ট করবে।

৪. Managing the B2B Supply Chain of Leads

আমি সবসময় বলি B2B outreach হলো একটা supply chain-এর মতো। এখানে bottleneck কমানোটা খুবই জরুরি। Agentic AI-এর মাধ্যমে আপনি আপনার sales cycle latency ড্রাস্টিক্যালি কমিয়ে আনতে পারবেন। কারণ রিসার্চ থেকে শুরু করে ইমেইল পার্সোনালাইজেশন পর্যন্ত অনেকগুলো স্টেপ সে একাই হ্যান্ডেল করতে পারবে।

The Paradigm Shift

AI-এর গেম এখন আর শুধু "কোন মডেল ভালো লিখতে পারে" সেটার মধ্যে আটকে নেই। গেমটা এখন পুরোপুরি শিফট করেছে।

এখনকার কম্পিটিশন হলো: "কোন মডেল নিজে থেকে আপনার কাজটা শেষ করে দিতে পারে।"

যারা এই autonomous workflow-গুলোর সাথে নিজেদের অ্যাডাপ্ট করতে পারবে, তারাই ফিউচার জব মার্কেটে লিড দেবে।

- Fardin Rahman Khan Raafi